বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

রামপাল মোংলার সর্বসাধারণের দাবি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আসুক পরিবেশবিদ লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২০৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
lion

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং ‘সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখতে চায় স্থানীয় সর্বস্তরের জনগণ। নির্বাচনের অভাবনীয় সাফল্যের পর এখন রামপাল ও মোংলার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে এই দাবি জোরালো হয়ে উঠেছে।

রামপাল ও মোংলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী ছিল এমন একজন প্রতিনিধি, যিনি মাটির কাছাকাছি থেকে এলাকার পরিবেশ ও মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবেন। ডক্টর শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সুন্দরবন রক্ষা এবং উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে কাজ করে যাচ্ছেন। তার বর্ণাঢ্য কর্মজীবন এবং পরিবেশ সংরক্ষণে আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা তাকে এই পদের জন্য যোগ্যতম দাবিদার করে তুলেছে।

মোংলা স্থানীয় বাসিন্দারা বলেন” “ডক্টর ফরিদুল ইসলাম শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি সুন্দরবনের অতন্দ্র প্রহরী। তিনি যদি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তবে সুন্দরবন সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি এই অঞ্চলের টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

মোংলা বন্দরের এক ব্যবসায়ী নেতা জানান “আমরা এমন একজন যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেছি যিনি পরিবেশ বোঝেন। তাকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা আমাদের এই উপকূলীয় জনপদ বিশ্বদরবারে নতুন করে পরিচিতি পাবে।

পরিবেশবিদদের মতে, ডক্টর শেখ ফরিদুল ইসলাম বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং উপকূলীয় বনায়ন কর্মসূচিতে গতি আসবে। তার দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা নীতি নির্ধারণী পর্যায়ে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাগেরহাট-৩ আসনে ডক্টর ফরিদুল ইসলামের এই বিজয়কে মোংলা ও রামপালের সাধারণ মানুষ ‘পরিবেশ রক্ষার লড়াইয়ের জয়’ হিসেবে দেখছেন। এখন এলাকার আপামর জনসাধারণের একটাই চাওয়া—প্রধানমন্ত্রী যেন গণমানুষের এই দাবির প্রতি সম্মান জানিয়ে ডক্টর শেখ ফরিদুল ইসলামকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব অর্পণ করেন

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com