মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিতে এক বিশাল ধানের শীষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার ৬ই ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়মনি বাজার এলাকায় এ প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়
মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির বাজার এলাকায় ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে একটি বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের জয়মনির বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই প্রচারণা চালানো হয়। মিছিলে চিলা ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন এ সময় নেতাকর্মীরা ধানের শীষ ও দলীয় স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। ভোটের দিন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়।
উক্ত মিছিলে চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হাওলাদার সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম পলাশ, যুবদল নেতা নাজমুল হাওলাদার, সুমন হাওলাদার, বিএনপি নেতা সুলতান শেখ,ছাত্রদল নেতা নাছির মুছাল্লি,চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা রামপাল মোংলা আসনের বিনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দিনভর বিরতিহীন।
https://slotbet.online/