• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সুন্দরবনের হরিন লোকালয়ে উদ্ধার করে বনে অবমুক্ত

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
horin

পুর্ব সুন্দরবন থেকে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

(১ ফেব্রুয়ারি) রোববার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দারা হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদী পার হয়ে হরিণটি চিলা ইউনিয়নের তেলিগালি এলাকার জনপদে ঢুকে পড়ে। হরিণ টিকে ঘুরতে দেখে স্থানীয়রা সেটিকে ধরার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর এলাকাবাসী সম্মিলিতভাবে হরিণটিকে কোনো প্রকার আঘাত ছাড়াই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

হরিণটি উদ্ধারের খবর তাৎক্ষণিকভাবে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের জিম্মায় নেয়। বন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত হরিণটি একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ এবং এটি শারীরিকভাবে সুস্থ রয়েছে।

এলাকাবাসীর সচেতনতার প্রশংসা করে বন বিভাগের এক কর্মকর্তা বলেন বন্যপ্রাণী রক্ষায় স্থানীয়দের এই ইতিবাচক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। হরিণটিকে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আবারও সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।”

চিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, সুন্দরবনের কোলঘেঁষা এলাকা হওয়ায় মাঝেমধ্যেই বাঘ, হরিণ কিংবা অজগর লোকালয়ে চলে আসে। তবে বন্যপ্রাণী হত্যা না করে সেগুলোকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেওয়া এখন তাঁদের অভ্যাসে পরিণত হয়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় রোববার দুপুরে একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুরেই বনবিভাগের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হরিণটি সুস্থ থাকায় সেটিকে পুনরায় আবার বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/