• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

পঞ্চগড়ের বোদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি: / ২৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
trine

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ধরধরা এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বোদা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঠিক কোন ট্রেনে বা কখন এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। যেহেতু ঘটনাটি রেলওয়ের সীমানার ভেতরে, তাই নিয়ম অনুযায়ী বিষয়টি রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে এসে

পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেবে।
শনিবার সকাল পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/