$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
অভিযোগে আরও বলা হয়, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী পোস্টার তৈরি ও ব্যবহার করতে পারবেন না। তবে বিএনপি মনোনীত প্রার্থী পোস্টারের নির্ধারিত সাইজে ডিজাইন করে পরপর দুটি পোস্টার একত্রে কাপড়ে প্রিন্ট করে প্রচারণা চালাচ্ছেন, যা আচরণবিধি এড়িয়ে যাওয়ার অপচেষ্টা এবং সরাসরি লঙ্ঘনের শামিল।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে মুহাম্মদ বেলাল হোসেন বলেন, পৌরসভা ও ইউনিয়ন প্রতি একটি করে বিলবোর্ড স্থাপনের নিয়ম থাকলেও বিএনপি প্রার্থী তিনটি বিলবোর্ড স্থাপন করেছেন। আবার বিলবোর্ডে মুদ্রণ সংখ্যায় ৩৮ কপি উল্লেখ আছে। উনি ওনার প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ রেখেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনী এজেন্ট ও দেবীগঞ্জ উপজেলা বিএনপিথর সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী বলেন, রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের এখনো কিছু জানায়নি। অনিচ্ছাকৃত ভাবে এমন হয়ে থাকলে ভবিষ্যতে আমরা এই বিষয়ে সচেতন থাকব যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।
এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি পেয়েছি। অভিযোগটি ইলেকশন ইনকোয়ারি কমিটির নিকট পাঠানো হবে।