সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

মোংলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২৫২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
bnp

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্দ্যমারী ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে (২৮শে জানুয়ারি) বুধবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। তিনি আরও বলেন, নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২২ জানুয়ারি চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজারে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের ঢল নামে জনসভায় স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন যে বিগত সময়ে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, যা পরিবর্তনের সময় এখন এসেছে।

জনসভায় মোংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন জনসভায় সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক,চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ কাজল খাঁন, চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার শেখ, সঞ্চালনায় এস এম পলাশ আহবায়ক মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকদল।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোংলা ও রামপাল জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ইতিমধ্যে তিনি দুবলার চর ও উপকূলীয় বিভিন্ন এলাকায় জেলে ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com