$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
মোংলায় ধানের শীষের প্রচার প্রচারণার জন্য নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে তেলওয়াত পরিচালনা করেন হাফেজ মোঃ মাহাদী ফরাজী (২৪ জানুয়ারী শনিবার) বাদ আছর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু হানিফ শেখের বাড়িতে উক্ত উঠান বৈঠকের আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপি নেতা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ আবু হানিফ শেখ, আরও উপস্থিত ছিলেন, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন শিকদার ,৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুম ফরাজী, জাতীয়তাবাদী যুবদলের সুন্দরবন ইউনিয়ন সভাপতি মাহমুদ ফরাজী,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সুন্দরবন ইউনিয়নের সভাপতি মোঃ শাহজালাল ফরাজী,সঞ্চালনা করেন মেহেদী ফরাজী সহ স্থানীয় সকল সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ ইউনুস জোমাদ্দার।
প্রধান অতিথির বক্তৃতায় আবু হানিফ শেখ বলেন” ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের পদপ্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমরা সবাই এখন থেকে ধানের শীষের হয়ে কাজ করবো যাতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আজকে আমার ডাকে সাড়া দিয়ে যারা এই উঠান বৈঠকের উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।