• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ তিন লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোটারঃ / ২৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
bgb-sat

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ তিন লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, মাদরা, কাকডাঙ্গা, বৈকারী ও ঘোনা বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১/২৩-এস এর নিকটবর্তী এলাকা থেকে বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা আমবাগান এলাকা হতে ১১৮ বোতল ভারতীয় উইনসিরাক্স সিরাপ জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ৪৭ হাজার ২০০ টাকা।

এ ছাড়া ঘোনা বিওপির অভিযানে দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। মাদরা বিওপি কলারোয়া উপজেলার তেতুলতলা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার নতুন গ্রাম এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা এবং কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়ার মন্দিরঘাট এলাকা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের শাড়ি জব্দ করা হয়।

সব মিলিয়ে অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ২০০ টাকা।বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/