• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

বন বিভাগের অভিযানে ১৪০ কেজি কাঁকড়া সহ আটক ৩

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ৪১৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
kakra

পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ির অভিযান চালিয়ে ১৪০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে বন বিভাগ (১০ জানুয়ারি) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পালের নেতৃত্বে বনরক্ষীরা রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করেন এসময়ে জয়মনি এলাকায় থেকে কাঁকড়া গুলো গাড়িতে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৈদ্যমারি বাজার এলাকা থেকে তিনজনকে আটক করে বন বিভাগের সদস্যরা।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাইলতা ইউনিয়নের মোঃ জিন্নাত আলি শেখের পুত্র জাহাঙ্গীর শেখ (৪৬) জিয়া শেখ(৪৮), রামপাল উপজেলার বড় কাঠালিয়া এলাকার মোহাম্মদ আলি শেখের পুত্র মোঃ মোজাহিদ শেখ (৪২) বন বিভাগ সূত্রে জানানো হয়েছে একটি চৌকস দল এই অভিযান চালায়।

এসময় চোরা শিকারীরা বনের নিষিদ্ধ এলাকা থেকে আহরণ করা ১৪০ কেজি কাঁকড়াসহ ধরা পড়েন। বৈদ্যমারি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার পাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে বনের অভ্যন্তরে অভিযান পরিচালনা করি। এসময় অবৈধভাবে আহরণ করা ১৪০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। বর্তমানে জানুয়ারি এবং ফেব্রুয়ারী এই দুইমাস প্রজনন মৌসুম চলায় সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা বনের সম্পদ আহরণ করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান সব সময় অব্যাহত থাকবে।

চাঁদপাই স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন” আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত কাঁকড়াগুলো এবং আটককৃত ব্যক্তিদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/