• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

মোংলা প্রেসক্লাবের নির্বাচন, সভাপতি আহসান হাবিব ও সম্পাদক হাসান গাজী

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ / ২৮৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
m-press

 

উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহি মোংলা প্রেসক্লাব-২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শান্ত।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের মোংলা প্রতিনিধি আহসান হাবিব হাসান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জন্মভূমি পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ হাসান গাজী। বিজয়ী অন্যরা হলেন, সহ-সভাপতি পদে ৭১ টেলিভিশনের মোংলা প্রতিনিধি এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মোংলা প্রতিনিধি ইলিয়াচ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের মোংলা প্রতিনিধি মু.হাফিজুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের মাসুদ রানা (রেজা মাসুদ), দৈনিক ভোরের ডাকের হাসিব সরদার এবং দৈনিক প্রতিদিনের সংবাদের আলী আজীম নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/