শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

ঢাকা থেকে অপহরণকৃত যুবক সাতক্ষীরায় উদ্ধার, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোটারঃ / ১৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
atok

ঢাকা থেকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে জিম্মি রাখার ঘটনায় সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে এক যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম তার ছেলে আক্তারুজ্জামান আশিক (২৫) অপহরণের অভিযোগে দেবহাটা থানায় মামলা নং- ৩ দায়ের করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে আসামিরা ঢাকায় আশিকের বাসায় গিয়ে তাকে প্রলোভন দেখিয়ে রাত সাড়ে ৯টার দিকে অপহরণ করে প্রাইভেটকারে করে দেবহাটার সখিপুর গ্রামে নিয়ে জিম্মি করে রাখে। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের চেকবই নিয়ে সেখানে যেতে চাপ দেয়। আশিকের মা ও বোন সেখানে গেলে তাদের ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যাংকের চেক ও স্বাক্ষরবিহীন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তার নেতৃত্বে পুলিশ ৪ জানুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করে। এ সময় আসামিদের কাছ থেকে ১১টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সাতটি ব্যাংকের চেক এবং ভুক্তভোগীর মায়ের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৩৬৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলা হয়েছে এবং ভিকটিমের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com