• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সানন্দবাড়ীতে মালিক বিহীন নকল বিড়ি শনাক্ত

মোস্তাইন বিল্লাহ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ২৫১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
biri
oplus_0

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি শনাক্ত করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) ভোরে সানন্দবাড়ী পশ্চিম পাড়ার নৌ ঘাট এলাকায় এসব নকল বিড়ি পড়ে থাকতে দেখা যায়।
নৌঘাট এলাকায় নকল বিড়ি পড়ে থাকার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা আজিজ বিড়ি কোম্পানিকে অবহিত করেন। পরে কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পরিদর্শন করেন। এ সময় গণনা করে দেখা যায়, সেখানে প্রায় ১ লাখ ৩০ হাজার শলাকা বা আনুমানিক ১০ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, উদ্ধার হওয়া নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা। এসব বিড়ির বিপরীতে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৫১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা এসব নকল বিড়ির মোট মূল্য আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও তত্ত্বাবধানে উদ্ধারকৃত অবৈধ নকল বিড়িগুলো ধ্বংস করেন সংশ্লিষ্টরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/