$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় ৪টি আসনের ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩০৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
sat-ec

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
এতে চার আসনে বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৯ জনের বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)

আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় আবেদন নাকচ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর মনোনয়ন পত্র সাময়িক স্থগিত রাখা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।

সাতক্ষীরা-২ আসন

থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন-এর দলীয় মনোনয়ন পত্র সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা-৩ আসন

থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো শহিদুল আলমসহ তিন জনের মনোনয়ন পত্র বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়েজ কুরনির মনোনয়ন পত্র স্থাগিত রাখা হয়। বৈধ প্রাথীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিএনপি’র কাজী আলাউদ্দীন এবং জাতীয় পার্টির মো. আলিপ হোসেন।

সাতক্ষীরা-৪ আসনের

বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এস এম মোস্তফা আল মামুন।

তিন মনোনয়ন পত্র বাতিলহয় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদের।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com