$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরা ৪টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোটারঃ / ২৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ec

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও এর মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাকি ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

সাতক্ষীরা–১ আসন

এ আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম,
জামায়াতে ইসলামীর মো. ইজ্জত উল্লাহ,
জাতীয় পার্টির জিয়াউর রহমান,
বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,
ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম এবং
স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান।

সাতক্ষীরা–২ আসন

এ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক,
বিএনপির মো. আব্দুর রউফ,
জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান ও শেখ মাতলুব হোসেন লিয়ন,
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)–এর মো. ইদ্রিস আলী,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম এবং
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।

সাতক্ষীরা–৩ আসন

এ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
জামায়াতে ইসলামীর হাফেজ মুহা. রবিউল বাশার,
জাতীয় পার্টির আলিপ হোসেন,
বিএনপির কাজী আলাউদ্দীন,
স্বতন্ত্র প্রার্থী এম এ আসাফউদ্দৌলা খান,
মো. শহিদুল আলম,
আসলাম আল মেহেদী,
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়েজ কুরনী।

সাতক্ষীরা–৪ আসন

এ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—
জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম,
জাতীয় পার্টির মো. আব্দুর রশীদ ও হুসেইন মুহাম্মদ মায়াজ,
বিএনপির মো. মনিরুজ্জামান,
গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,
ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন এবং
স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জানান, “মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র গ্রহণ করেছি। এ পর্যন্ত মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”

মনোনয়ন পত্র জমাদান ঘিরে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় এলাকায় প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com