$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সাতক্ষীরার ঐতিহ্যবাহী সোনার বাংলা বুশরা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ শাহিনুর , ডাঃ শফিকুল ইসলাম। ফলাফল প্রকাশ করেন স্কুলের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।
উপস্থিত ছিলেন অভিভাবক মোঃ শরিফুল ইসলাম,শ্যামল সাহা,সাধন কুমার, ডাঃ আশরাফুজ্জামান, শিক্ষক মেরনিা পারভিন, রুমানা খাতুন, রোখসানা পারভিন,মাগফুরা খাতুন,সাবিনা খাতুন,আন্না রাহাসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান।