• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২২৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
rupantor

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা পৌরসভায় ২৯ ডিসেম্বর সোমবার সকালে পৌরসভা হল রুমে সাতক্ষীরা পৌরসভা ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় পৌরসভা কো-অডিনেটর সবুজ কুমার সাহা সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়, তিনি বলেন,অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো সকলের মাঝে উপস্থাপন করেন গোফরইম্প্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জোহুরা খাতুন মীরা। জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় ।

উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে পৌর বাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/