শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা কালিগঞ্জে জলবায়ু সচেতনতা ও সমাজ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৫০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
satnews

সাতক্ষীরা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে সমাজ উন্নয়ন এবং শিশু–কিশোর ও যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৩ ডিসেম্বর) সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার উপজেলা অফিসার্স ক্লাব, কালিগঞ্জ, সাতক্ষীরা-তে এ কর্মশালার আয়োজন করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর বাস্তবায়নে
Tdh ফাউন্ডেশনের সহযোগিতায় “Climate Action at Local Level (CALL)” ককনসোটিয়ামের আওতায় এবং Sports for Protection, Resilience and Transformation (SPiRiT) উদ্যোগের অংশ হিসেবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এছাড়াও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় পর্যায়ের অংশীজন, সমাজকর্মী, শিশু ও যুব প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কর্মশালায় শিশু ও যুবরা তাদের সমাজ উন্নয়ন, শিশু সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গৃহীত বিভিন্ন উদ্যোগ সবার সামনে উপস্থাপন করেন। তারা খেলাধুলাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাদের ভূমিকা ও অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিশু ও যুবদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ে শিশু ও যুবদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এসব কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও শিশু ও যুবদের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এসব উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com