$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

ফুটপাত দখলের হিড়িক জনগণের ভোগান্তি, বাড়ছে দূর্ঘটনা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোটারঃ / ৪৬১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
sat-news

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে ব্যবসা করছেন শত শত দোকানি। এতে হাসপাতালের সামনে তীব্র যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। যানজট নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগন ও নেটিজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে শত শত দোকান গড়ে ওঠেছে। বর্তমানে কোন কোন দোকান প্রধান সড়কের উপরে চলে এসেছে। শুধু শহরবাসী নয়,সাতক্ষীরা জেলা সদরসহ আশপাশের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ এ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন কিন্তু পোহাতে হয় যানজটের ভোগান্তি।

আরও জানা গেছে, মেডিকেল কলেজের সৌন্দর্য নষ্ট করছেন ফুটপাতের ব্যবসায়ীরা। তাঁরা এখনো সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া ব্যাটারী চালিত ইজি বাইক ,ভ্যান ও কিছু কিছু প্রতিষ্ঠানের চটকদার বিজ্ঞাপনের জন্য ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে বড় বড় গেট।

এমন পরিস্থিতিতে প্রতিনিয়তই সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকার রোগী, শিক্ষার্থী, সাধারণ জনগণ।

স্থানীয় গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম বলেন, কিছুদিন হলো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সড়ক দিয়ে চলাচলে খুবই কষ্ট হচ্ছে। ছোট ছোট ব্যবসায়ীরা সড়কের ফুটপাত দখল করে দোকান নিয়ে বসেছেন। সড়কের দুপাশে দোকান বসালে সড়ক যত বড়ই হোক না কেন তা সংকুচিত হয়ে যায়। তার ওপর রয়েছে ভ্যান, ইজিবাইক ও মোটর সাইকেলের চাপ। সড়কের ওপর গাড়ি রেখে কেনাকাটা করেন অনেকে। সব মিলে এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সড়কগুলোতে বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। শিগগিরই ফুটপাত দখলমুক্ত করে উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে ফুটপাতের কয়েকজন ব্যবসায়ীর কাছে জানতে চাওয়া হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com