শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরার দেবহাটায় ‘শহীদ আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ ও ভবন সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোটারঃ / ৩৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
sat-news

দেবহাটা উপজেলার আস্কারপুরে ‘শহীদ মোঃ আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ এবং ‘জুলাই শহীদ আসিফ হাসান ভবন’ সংস্কার ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়া।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রথম জুলাই শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হাসান ও ভাই রাকিব হাসানসহ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশে স্থায়ী ক্রীড়া অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়রা এখানে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণ ও তার আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ও ভবন সংস্কার কাজ সম্পন্ন হলে দেবহাটা উপজেলার ক্রীড়া কার্যক্রম নতুন গতি পাবে।

স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেবহাটা অঞ্চলের ক্রীড়াঙ্গনে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com