শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ২২৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
manob

সাতক্ষীরার কলারোয়া মানব পাচার প্রতিরোধে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরীপ অফিসার আব্দুল মুজিদ,কলারোয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার,কাজীর হাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম, সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মোঃ হুমায়ূন রশিদ ও সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ইমরান হোসেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন,সীমান্ত এলাকাকে কেন্দ্র করে পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে অসহায় হয়ে পড়েন। মানবপাচার প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় দালালচক্রের কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি, অভিবাসন প্রশিক্ষণ বৃদ্ধি, স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com