সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ‘যশোর বার্তা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোটারঃ / ৩৯৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
j-barta

সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দৈনিক যশোর বার্তা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৪ নভেম্বর) সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ। তিনি পত্রিকার নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং গণমানুষের কথা তুলে ধরার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া বক্তব্য রাখেন— সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি আহাদুর রহমান জনি, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন, দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
শরিফুল ইসলাম জুয়েল (দৈনিক এই বাংলা), ইয়াছিন আরাফাত পিন্টু (যশোর বার্তা আশাশুনি প্রতিনিধি), দক্ষিণের মশাল-এর নির্বাহী সম্পাদক শেখ হাসান গফুর, আমাদের বসুন্ধরার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক নতুন দিনের জেলা প্রতিনিধি মোতালেব সরদার সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সফল অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com