• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

আশাশুনি’র জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোটারঃ / ৩০৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
rupantor

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনার সিএসএস আভা সেন্টারে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ (১২–১৩ নভেম্বর ২০২৫) এ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা, আনুলিয়া, শ্রীউলা ও বড়দল ইউনিয়ন পরিষদের মোট ২৭ জন নির্বাচিত নারী ও পুরুষ জনপ্রতিনিধি, প্রশাসক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর (এনভায়রনমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন) জনাব ফারুক আহমেদ। তিনি বলেন, “জনগণকে কার্যকরী সেবা প্রদান করতে হলে জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সেবা প্রদানের ক্ষেত্রে একটি সঠিক পরিকল্পনা গ্রহণের প্রয়োজন, যা আপনারা এই প্রশিক্ষণ থেকে জানতে পারবেন এবং মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করতে পারবেন।”

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রতিনিধিদের রূপকল্প নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেট প্রক্রিয়া বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের পরিকল্পনাকে আরও অংশগ্রহণমূলক, জনবান্ধব ও ফলপ্রসূ করা সম্ভব হবে বলে আশা করা হয়।

দুই দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইউনিয়ন পরিষদের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদ চিহ্নিতকরণ ও বার্ষিক বাজেট বিষয়ক ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে তারা শেখার সুযোগ পান।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। সার্বিকভাবে প্রশিক্ষণটির পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/