• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ২৫২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
kormosla

স্থানীয় জনপরিসেবায় বেসরকারি খাতের অংশীদারিত্ব: সাতক্ষীরায় পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গোফরইমপ্যাক্ট কর্মসূচির সহযোগিতায় এবং রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের লেকভিউ রিসোর্টের যমুনা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় স্থানীয় সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি উপস্থিত
ছিলেন সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী,পৌরসভা নির্বাহী প্রকৌশলী এম. এম. নূর আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন নারী উদ্যোক্তা, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ী, পানি ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, ঋণ অফিসার, আর.ও. প্লান্ট মালিকসহ WE-WE গ্রুপের প্রতিনিধিরা।

উক্ত কর্মশালায় মোঃ সাইদুজ্জামান পুলক, প্রাইভেট সেক্টর এংগেজমেন্ট স্পেশালিস্ট, এবং সাব্বির রহমান খান, কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট, গোফরইমপ্যাক্ট প্রকল্প। তাঁরা স্থানীয় জনপরিসেবায় বেসরকারি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং যৌথ উদ্যোগের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার সার্বিক তত্ত্বাবধান ছিলেন সবুজ কুমার সাহা, কো-অর্ডিনেটর, মিউনিসিপ্যালিটি লিয়াজোঁ, রূপান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/