শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের পক্ষে কালিগঞ্জে বিএনপির ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ / ২৭৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
bnp

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে দলীয় মনোনয়ন প্রদান উপলক্ষে ধানের শীষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সমাবেশে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের
মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দীন

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং বর্তমান আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায়
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহবায়ক ও চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল তার বক্তব্যে বলেন,ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সাতক্ষীরা-৩ আসনে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম, তাদের সবাইকে ডেকে তারেক রহমান বলেছিলেন—আমাকে বিরোধিতা করার আগে বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা ভাবুন। তিনি অসুস্থ হয়েও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা সেই দিন অঙ্গীকার করেছিলাম, তাঁর সিদ্ধান্তই হবে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত।

তিনি আরও বলেন,কালিগঞ্জ ও আশাশুনি (সাতক্ষীরা-৩) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের বর্ষীয়ান নেতা কাজী আলাউদ্দীন। তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের জয়ধ্বনি তে মুখরিত করে তোলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতা-কর্মীরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com