পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টের কাছে ১১৭ ফুট উচ্চতার দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩.৩০ ঘটিকায় নবনির্মিত ফ্ল্যাগস্ট্যান্ডটি শুভ উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অন্যান্যদেশের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সিও লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, সিভিল সার্জন মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদ ফরহাদ হোসেন আজাদ,
পঞ্চগড় জেলা জামাতের আমির মো. ইকবাল হোসেন, এনসিপির উত্তর অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।
বাংলাবান্ধা সীমান্তে একটি সুউচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপন ছিল পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড়বাসীর এই অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতোমধ্যে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডটি বাংলাবান্ধায় জিরো পয়েন্টের কাছে স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন আমাদের প্রাণের জাতীয় পতাকা স্বগর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে।
এর আগে তেঁতুলিয়া উপজেলা প্রশাসকের আয়োজনের একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ অংশ নেন।