সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরায় মেয়েদের খেলার জাদুতে জেগে উঠছে নতুন সমাজচেতনা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৩২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
play

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা ছিল একপ্রকার নিষেধ। কিন্তু সময় বদলেছে। এখন সেই মেয়েরাই খেলার মাধ্যমে সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠছেন। (৪ নভেম্বর) মঙ্গলবার সারাদিন ব্যাপি দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ প্রকল্পের সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF) ইউনিয়ন পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবদের ক্ষমতায়নের লক্ষ্যে সাতক্ষীরার পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের ২৭০০ ছেলে-মেয়ে অংশ নেয় এ কার্যক্রমে। নিরাপদ খেলার মাধ্যমে তারা আত্মবিশ্বাস, সহযোগিতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের জীবনদক্ষতা অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহাম্মেদ তাহমির সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদ।

এসময় বক্তরা বলেন,একসময় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে মেয়েদের মাঠে নামা ছিল এক অঘোষিত সামাজিক নিষেধাজ্ঞা। সমাজের বাঁধা, কুসংস্কার, আর ভয় তাদের স্বপ্নকে আটকে রাখত। কিন্তু আজ সেই মেয়েরা মাঠে দাঁড়িয়ে প্রমাণ করছেখেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার।

বক্তারা আরো বলেন, SPiRiT প্রকল্প এর মাধ্যমে মেয়েরা যেমন মাঠে খেলছে, তেমনি নিজেদের সমস্যা চিহ্নিত করছে এবং তার সমাধানে নেতৃত্ব দিচ্ছে। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস, সহযোগিতা, যোগাযোগ, আবেগ নিয়ন্ত্রণ, সৃজনশীল চিন্তা ও দায়িত্ববোধের মতো জীবন দক্ষতা অর্জনে সহায়তা করছে। এখন তারা নিজেদের সক্ষমতা বুঝতে শিখেছে, পরিবার ও সমাজে নিজের অবস্থান শক্ত করেছে।

দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় ফুটবল, হাড়িভাঙা, মার্বেল চামচ দৌড়সহ ঐতিহ্যবাহী খেলা। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা কমিউনিটি ম্যাপিং ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com