বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩১৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
rupantor

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর গোফরইম্প্যাক্ট কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার ৩৯ জন পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী (২৯-৩০ অক্টোবর ২০২৫) দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামে’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা লেকভিউ রিসোর্টে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের মাঝে সুরক্ষা সরঞ্জাম বিতরণ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক মনোভাব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান। এছাড়া জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন,সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকার একটি মাস্টার প্ল্যান প্রণয়নের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার সঙ্গে রূপান্তর কে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি, যা ভবিষ্যতের পরিকল্পিত বর্জ্যমুক্ত নগরী গঠনে সহায়তা করবে।

উল্লেখ্য, ‘গোফরইম্প্যাক্ট’ প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বর্তমানে সাতক্ষীরা পৌরসভা, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় পরিচালিত হচ্ছে।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com