অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি.এম মোশাররফ হোসেন। তিনি বলেন, “হৃদয় বার্তা পাঠকের আস্থা অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সৎ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”
এছাড়া উপস্থিত ছিলেন, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এসএ টিভির শাহীন গোলদার, খবর সংযোগের শেখ ফরিদ আহমদে ময়না, মানবকন্ঠের মেহেদী আলী সুজয়, কালবেলার গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান, এনপিবির হোসেন আলী, ঢাকাপোস্টের ইব্রাহিম খলিল, রানারের শহীদুজ্জামান শিমুল, দ্যা এডিটরস-এর রেজাউল করিম, মুক্ত খবর-এর মনিরুজ্জামান, ভোরের কাগজ-এর মহিদার রহমান, সম তুহিন, আবু রায়হান, মাসুদ রানা মনা, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, মোঃ রাজু সিদ্দিকী, মাওঃ রুস্তম আলী তাওহিদী, মোঃ হারুনর রশিদ, আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম আজাদী। পরে হৃদয় বার্তা-এর তৃতীয় বর্ষপূর্তিতে প্রকাশিত বিশেষ সংখ্যায় লেখা দিয়ে অবদান রাখায় আহসানুর রহমান রাজীব, এস.এম বিপ্লব হোসেন, হোসেন আলী, নাজমুল হক, মোঃ রাজু সিদ্দিকী, ছড়াকার নাজমুল হাসান, রাহাত রাজা, মনিরুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। হৃদয় বার্তা শুরু থেকেই সত্য প্রকাশের সাহস দেখিয়েছে এই ধারা অব্যাহত থাকুক, সাংবাদিকরা হোক জনগণের কণ্ঠস্বর।”
শেষে সকল অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় পরিপূর্ণ এ অনুষ্ঠানটি পরিণত হয় সাতক্ষীরার সাংবাদিক সমাজের মিলনমেলায়।