বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৬১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
sanitason

স্যানিটেশন মাস উপলক্ষে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে ওয়াটারএইড ও সুইস কনট্যাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।ক্যাম্পেইনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,
রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা ও WOMO নাসরিন সুলতানা মৌ,যুব প্রতিনিধি কর্ণ বিশ্বাস কেডি সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “টেকসই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সঠিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। পরিবার ও সমাজের সবাইকে বর্জ্য পৃথকীকরণ এবং নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, তেমনি শহর ও গ্রামের সৌন্দর্যও অটুট থাকবে।”

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। এর মধ্যে ছিল,বর্জ্য পৃথকীকরণ ও পরিবেশ রক্ষায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বিদ্যালয় প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম,কাগজ ও প্লাস্টিক দিয়ে শিল্প কর্ম,শিক্ষার্থীদের অংশগ্রহণে “পরিচ্ছন্ন পৃথিবী আমাদের অঙ্গীকার শীর্ষক হাতের ছাপ প্রতীকী অঙ্গীকার। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হচ্ছে, যাতে আগামী দিনে একটি পরিচ্ছন্ন, টেকসই ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তোলা সম্ভব হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com