• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

পঞ্চগড়ের বোদায় বনরুই উদ্ধার

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৮০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
bonrui

পঞ্চগড়ের বোদায় মহাবিপন্ন প্রাণী একটি বনরুই পাওয়া গেছে। সোমবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিলুপ্ত প্রায় বনরুইটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, বিদ্যালয়-সংলগ্ন ধানক্ষেত থেকে প্রাণীটি মাঠে উঠে আসার সময় লোকজন এটিকে চিনতে না পেরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে স্থানীয় ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করেন এবং প্রাণীটির নাম বনরুই বলে শনাক্ত করেন। এটি বিপন্ন প্রাণী বলেও জানতে পারি।

এ বিষয়ে শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করি। মানুষের আঘাতে বনরুইটি রক্তাক্ত হলেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন প্রাণীটি সুস্থ আছে। তিনি আরও জানান, এই এলাকায় পূর্বে বনরুইয়ের দেখা পাওয়া যায়নি। সীমান্তবর্তী ভারত থেকে খাবারের সন্ধানে প্রাণীটি চলে আসতে পারে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান সানাউল্লাহ পাটোয়ারীর নির্দেশে এবং দিনাজপুর ডিভিশনের ফরেস্ট কর্মকর্তার পরামর্শে বনরুইটিকে সিলেটের রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/