সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোটারঃ / ৪৪৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
rup kolpo

খুলনার এনএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা রূপান্তর-এর বাস্তবায়নে ২৭ ও ২৮ অক্টোবর আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ নির্বাচিত মোট ৩২ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল,ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রস্তুতি এবং রূপকল্প নির্ধারণে সক্ষমতা বৃদ্ধি করা, যাতে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনবান্ধব হয়। কর্মশালায় কার্যকর উন্নয়ন পরিকল্পনা, সম্পদ ব্যবস্থাপনা, অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়াসহ স্থানীয় সরকারের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর জনাব সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদি। তারা স্থানীয় সরকার কাঠামোর গুরুত্ব, আইন-বিধি, পরিস্থিতি বিশ্লেষণভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কৌশল বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।

কর্মশালাটি পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা। প্রশিক্ষণ চলাকালীন দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের শেখার একটি ইন্টার‌্যাকটিভ পরিবেশ তৈরি হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com