$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় বাল্যবিবাহ বন্ধ, মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
jorimana

সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান এর হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের নাবালিকা কন্যা হুমাইরা আনজু মনিরার সঙ্গে যশোর জেলার কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে অপ্রাপ্তবয়স্ক আব্দুল্লাহ আল (রাফি)-এর বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান বাল্যবিবাহটি বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার টাকা ও বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উভয় পক্ষকে ভবিষ্যতে নাবালিকা কন্যার ১৮ বছর ও ছেলের ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।

প্রশাসনের এমন উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে। স্থানীয়রা জানান, এ ধরনের অভিযানে সচেতনতা বাড়বে এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধে ইতিবাচক প্রভাব ফেলবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com