বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সানন্দবাড়িতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ ,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ / ৩১৩ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ন
sova

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক শামসুল আলম এর সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক মাস্টার। বক্তব্য রাখেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, সাঁকোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, লংকারচর দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল কাদের, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ ওয়াজেদ আলী প্রমূখ।

সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি শামসুল হক মাস্টার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে হবে। প্রস্তুতি সভার সভাপতি হিসেবে অনুষ্ঠানে তিনি উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের বিগত সময়ের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীদের উপস্থিতিতে সুন্দরভাবে খেলা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

এসময় জিনঞ্জিরাম জোনের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় অত্র জোনের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com