• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরার কুখরালীতে টাবরারডাঙ্গী বায়তুল আমান মসজিদে সিরাত মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৫৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
sat-jamat

সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী টাবরারডাঙ্গী বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

টাবরারডাঙ্গী বায়তুল আমান জামে মসজিদের ইমাম জনাব মোঃ ইব্রাহিম সরদারের সভাপতিত্বে ও সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ইসলামী চিন্তাবিদ মাওলানা রুস্তম আলী তাওহিদীর পরিচালনায় সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসুলের সিরাতের উপর প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও মুফাসসিরে কোরআন মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ (পাবনা), দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও ধর্মীয় আলোচক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার শহর আমীর মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার শহর নায়বে আমীর আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার ৬নং ওয়ার্ডের আমীর মোঃ আনারুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাষ্ট্রীয় কাজে নবীর ভূমিকা ছিলো অপরিসীম। জাহেলি সমাজে ঘোর অন্ধকার তমসাচ্ছন্য ঘুনে ধরা সমাজকে মোলোট পটন করার জন্য আল্লাহ তায়ালা মুহাম্মদ সাঃ কে মক্কার কুরাইশ বংশে পাঠিয়েছিলেন। এই দিনটা যেমন আনন্দের তেমনি শোকেরও। এইদিনে তিনি মৃত্যু বরন করেছিলেন।

তিনি বলেন, আমাদের রাসুল ইসলাম প্রতিষ্ঠার জন্য সারাজীবন বাতিল অপশক্তির সাথে সংগ্রাম করেছেন তিনি কখনো মাথা নত করেননি আমরা তার উম্মত আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা ইসলামের খেদমত করে যাবো।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/