বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সুবর্ণচরে বিএডিসি বীজ উৎপাদন খামারে শ্রমিকদের কর্মবিরতি

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ / ৪৬০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
manob bondhon

নোয়াখালীর ‎সুবর্ণচরের ডাল ও তৈল বীজ বর্ধন খামার এবং বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর একটি লাভজনক প্রতিষ্ঠান। খামারটিতে প্রায় অনিয়মিত ৩০ জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিক কাজ করেন।

শ্রমিক নিয়োগ সংক্রান্ত নীতিমালা বাতিলের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৭ আগষ্ট) সকালে সুবর্ণচরে বিএডিসি খামারের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএডিসির ডাল ও তৈল বীজ বর্ধন খামারে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকেরা ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলন করেন।

শ্রমিকেরা জানান, চলতি বছরের ২২ মে অর্থমন্ত্রনালয়ের প্রবিধি অনুবিভাগ-২ শাখা থেকে সারাদেশে দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫, এর মজুরি হার পুনঃনির্ধারণ নামে একটি পরিপত্র জারি করা হয়। উক্ত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ বহাল রেখে নতুন নীতিমালা অবিলম্বে বাতিল করতে এ কর্মসূচি পালন করে শ্রমিকেরা।

একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা। যদিও নতুন নীতিমালা যাচাই-বাচাই করে দেখা যায় পূর্বে জেলা-উপজেলা সাময়িক শ্রমিকদের মজুরি ৫০০ টাকার পরিবর্তে বাড়িয়ে ৭০০ টাকা নির্ধারণ করে মন্ত্রনালয়। এতে সন্তুষ্ট নয় শ্রমিকেরা।

সমাবেশে বক্তব্য দেন বিএডিসি শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক নেতা বাবুল বলেন, দীর্ঘদিন এখানে চাকরি করছি, আমাদেরকে স্থায়ী করার কথা অথচ আবার এখন নতুন পরিপত্র আমাদের আশাহত করেছে।

আমরা এটা মানি না। আগে আমরা মাসিক ছুটি কাটিয়ে ও ২২,২৩ দিনের হাজিরায় ১৫ হাজার টাকা পেতাম। এখন দৈনিক ২০০ টাকা বাড়ালেও অসুস্থতা ও নানান সমস্যার কারণে কর্মক্ষেত্রে উপস্থিত হতে না পারলে ১৫ হাজার টাকাও মিলাতে পারিনা। এই টাকা দিয়ে বর্তমানে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কোন ভাবে পরিবার নিয়ে চলতে হচ্ছে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। তাঁদের ভাষায়, ‘আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে নিশ্চিত করেন শ্রমিক নেতারা।

বিএডিসি ডাল ও তৈল বীজ বর্ধন ও বীজ প্রক্রিয়াকরণ কেন্দের অতিরিক্ত দায়িত্বে থাকা পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, শ্রমিকেরা কাজ বন্ধ রেখে আন্দোলন করছে। এতে খামারের উৎপাদন ব্যাহত হচ্ছে। এটা মন্ত্রনালয়ে নির্দেশনা এখানে আমাদের কিছু করার নেই।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com