সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা দেবহাটায় আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে- জেলা প্রশাসক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৬৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন
dc-sat

সাতক্ষীরা দেবহাটা উপজেলায় মাধ্যমিক, সমমান ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন: ভালো কিছু করতে হলে তোমাদের নিয়ত ও স্বপ্ন থাকতে হবে, সাথে সাথে ইচ্ছা, আগ্রহ ও চেষ্টা করা সহ কঠোর পরিশ্রম করে পড়াশুনা করতে হবে, তাহলে তোমাদের সাফলতা আসবে।

শিক্ষার্থীরা পড়াশোনা করে কি করতে চায়, তাদের ও তাদের বিদ্যালয়ের সুবিধা ও অসুবিধার কথা তিনি শোনেন। বুধবার ১৩ আগস্ট ২০২৫ সকাল সাড়ে এগারোটায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান।

এসময় আরো বক্তব্যে রাখেন: সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজর অধ্যক্ষ অলোক কুমার মন্ডল, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব আকবর আলী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজ এর অধ্যক্ষ হাফিজুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান।

দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ১ নং জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা হাসান সরাফী সহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com