• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ব্যবসায়ী রুবেল আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৪৮১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
rubel

সাতক্ষীরা সদর থানার মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম রুবেল, তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামের আব্দুল কালামের ছেলে। স্থানীয়দের দাবি, রুবেল ও তার স্ত্রী কুলসুম দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রয়ের সাথে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, তাদের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে, যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও রুবেল মাদক বিক্রি করতে বের হলে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/