মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গোপন ক্যাশ কাউন্টার: সরকারি টাকা আত্মসাত

স্টাফ রিপোটারঃ / ৬০২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন
subroto

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজী বিভাগের ইনচার্জ সুব্রত’র বিরুদ্ধে গোপনীয় ক্যাশ কাউন্টার খুলে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপনীয় ক্যাশ কাউন্টারের মাধ্যমে সরকারি টাকা পকেটস্থ করা হচ্ছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের নির্দেশনা না মেনে প্যাথলজী বিভাগের ইনর্চাজ সুব্রত গোপনে এসব অপকর্ম করছে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে দুর্নীতিবাজ সুব্রত ফুলে ফেঁপে মোটা হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ৩১৫ নাম্বার রুমে গোপনীয় ভাবে ক্যাশ কাউন্টার খুলে বসেছেন প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট সুব্রত। প্যাথলজী বিভাগের ইনচার্জ সুব্রতর নির্দেশে প্রকাশ্যে এই অনিয়ম করা হচ্ছে। সেখানে তাদের নিজস্ব প্যাড তৈরি করে রশিদ দিয়ে টাকা নিচ্ছে। সেকারণে প্যাথলজী বিভাগের পরীক্ষার টাকা সরকারি রাজস্ব খাতে জমা হচ্ছেনা। আত্মসাৎ করা টাকা পৌঁছে যাচ্ছে প্যাথলজী বিভাগের ইনচার্জ সুব্রতর পকেটে।

গভীর অনুসন্ধানে বেরিয়ে আসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজী বিভাগের ইনর্চাজ সুব্রত দীর্ঘদিন চাকুরী করছে কিছু কর্মকর্তা কে ম্যানেজ করে। আরো জানা যায়, প্যাথলজী বিভাগের ইনচার্জ সুব্রত মাদকাসক্ত। সুব্রত মাদক সেবন করে রুগী ও রুগীর আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচারণ করেন এমন একাধিক অভিযোগ আছে প্যাথলজী বিভাগের ইনর্চাজ সুব্রতর বিরুদ্ধে। একজন মাদকাসক্ত ব্যক্তি কিভাবে মেডিকেল কলেজ হাসপাতালে মতো জায়গায় প্যাথলজী বিভাগে ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করে তা বালাই বাহুল্য।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজী সুব্রতর অনিয়ম দুর্নীতি নিয়ে কয়েক বার সংবাদ প্রকাশ হয়েছে। কিন্ত তাতে সুব্রত’র কিছুই হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় দাপটের সাথে এই অনিয়ম করে আাসছে সুব্রত। কেউ কিছু বলার সাহস পাই না। কারণ আওয়ামী লীগের কিছু নেতাদের ম্যানেজ করে দীর্ঘদীন চাকরি করে আসছে।

আরো জানান, সুব্রত ঠিকমতো ডিউটি করেন না বেশির ভাগ সময় তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থাকে। এছাড়া প্যাথলজী সুব্রতর বিরুদ্ধে বিগত সরকারের আমলে চাকুরী দেওয়ার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকুরী দিতে না পারায় থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

এ বিষয় প্যাথলজী বিভাগের ইনচার্জ সুব্রত কাছে জানতে চাইলে তিনি বলেন, কে টাকা নেচ্ছে না নেচ্ছে আমি কি দেখে বেড়াবো নাকি? আমি প্যাথলজী বিভাগের ইনচার্জ হয়েছি বলে কি সব দায়িক্ত কি আমার? ক্যাশ কাউন্টার থাকতে ও আপনি নিজস্ব ক্যাশ কাউন্টার বসায়ছেন কেনো এমন প্রশ্ন করলে তিনি বলেন ওটা ব্লাড ব্যাংকের ক্যাশ কাউন্টার ওখানে টাকা নিচ্ছে কি সেটা আমি জানি না।

এ বিষয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শেখ কুদরত-ই-খুদার কাছে মুঠফোনে একাধিক বার কল দিয়ে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com