• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাংবাদিক তুহিন হত্যা, তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্কঃ / ৩৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
nenda

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একইসাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শুক্রবার(৮ আগস্ট) তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলাম,সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এস.এম আকরামুল ইসলাম,বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন, এস,এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন, বি.এম বোরহান উদ্দীন,মো: বাহারুল ইসলাম মোড়ল, মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ এক বিবৃতি প্রদান করেন।

তালা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ হত্যাকাণ্ডে দায়ী ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সাংবাদিক তুহিনের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে তালা প্রেসক্লাব সর্বাত্মকভাবে পাশে থাকবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/