$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

সাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাক’রে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৫৫২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
brack

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্ট্রেনদেনিং ফ্লুড রেসপন্স প্রকল্প বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে আশাশুনি অফিসার্স ক্লাবে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি, ব্র্যাকের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

কর্মশালায় প্রধান অতিথি কৃষ্ণা রায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের উপকূলীয় এলাকা। এই প্রকল্পটি আমাদের দুর্যোগ প্রস্তুতি, বিশেষ করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সহায়তা করবে। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরোও বলেন, প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ,
সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম,ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ফিল্ড কো-অর্ডিনেটর জি.এম মইনুল ইসলাম, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি প্রকল্প সমন্বয়কারী শাহজাহান মিয়া সহ কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা, ব্র্যাকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালা য় প্রজেক্টরের মাধ্যমে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে প্রকল্প সহ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির সকল গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের মাধ্যমে আশাশুনিসহ উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com