বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

শ্যুটিং ফেডারেশনের কমিটির সদস্য মনোনীত সিরাজুল, সাতক্ষীরা রাইফেল ক্লাবের শুভেচ্ছা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ১২৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
sirajul

বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের জাতীয় নির্বাহী এ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম বাবু। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনে গঠিত ১৯ সদস্যের এই এ্যাডহক কমিটির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

১৬ জুলাই ২০২৫ তারিখে (১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ) প্রকাশিত জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের বিদ্যমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো: রজাউল মাকছুদ জোহেদী, সাধারণ সম্পাদক হয়েছেন বেগম আলিয়া ফেরদৌস। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সামরিক বাহিনী, নৌবাহিনী, বিজিবিসহ দেশের বিভিন্ন পর্যায়ের শ্যুটিং সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।

মো: সিরাজুল ইসলাম বাবুর এই মনোনয়নের খবরে সাতক্ষীরা রাইফেল ক্লাবের কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উৎসাহের জোয়ার বইছে। ক্লাবের পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, অন্যান্য সদস্য ও শ্যুটাররা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সাতক্ষীরা রাইফেল ক্লাব মনে করে, বাবুর এই মনোনয়ন শুধু ক্লাবের জন্য নয়, পুরো সাতক্ষীরা জেলার জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে জেলার শ্যুটিং খেলাকে এগিয়ে নিতে তার অবদান এবং নেতৃত্বের প্রশংসা করে ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এই দায়িত্বের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে সাতক্ষীরার প্রতিনিধিত্ব করবেন এবং শ্যুটিং খেলায় নতুন গতিশক্তি আনবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে মো: সিরাজুল ইসলাম বাবু জানান, “আমি এ মনোনয়নের জন্য কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। এ দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এবং বাংলাদেশের শ্যুটিং খেলাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারি, সেই চেষ্টা করব।”

জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে তা জানানো হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com