সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৮৮ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
july

পঞ্চগড়ে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে প্রতিকী ম্যারাথন শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়।

জুলাই অভ্যুত্থান শহীদ, আহত ও পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ম্যারাথনে অংশ নেয়।

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তাসবিরুল বারী, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির, শহীদ সুমন ইসলামের বোন মোছা. মনি বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাকছুদুর কবীর স্বাগত বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ ও লালন করতে হবে। আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিভেদ ভুলে রাষ্ট্রকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com