শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৪৮১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
bnp

পঞ্চগড়ের বোদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোদা উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বোদা ধানহাটি মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখা, বোদা পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির বোদা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। যখন আমরা রাজপথে আন্দোলন করেছি তখন গুপ্ত সংগঠনের কাউকে পাইনি। আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যারা করছে, যারা জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে সেই কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে। তাদের ছাড় দেয়া হবে না। এসময় তারা সকল হত্যাকান্ডের বিচারের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন।

পরে বোদা ধান হাটি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি যায়গায় গিয়ে শেষ হয়। মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোদা উপজেলা শাখা, বোদা পৌর শাখা ও সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com