• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরার শ্যামনগরে ১০০০ বিঘা জমির মালিকদের বকেয়া “হারির” টাকা পরিশোধ না করে সন্ত্রাসী নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ৩৯২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
st-news

সাতক্ষীরার শ্যামনগরে ১০০০ বিঘা জমির মালিকদের বকেয়া “হারির” টাকা পরিশোধ না করে সন্ত্রাসী নিয়োগ,জমির মালিক দের মিথ্যা হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হরিনগর এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার দুপুরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, জমির মালিক আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কাছে জমির মালিকরা স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে জমির মালিকরা বক্তব্যে বলেন,
প্রভাবশালী ব্যক্তিরা তাদের জমি থেকে ফসল তোলার পর “হারির” টাকা পরিশোধ করছে না। যখন তারা তাদের পাওনা টাকা চাইতে যাচ্ছেন, তখন তাদের হুমকি দেয়া হচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে। জমির মালিকদের ভয়ভীতি,মিথ্যা হয়রানিমূলক মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাত করার অপচেষ্টা চলছে। জমির মালিকরা এই অন্যায়ের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা আরো বলেন, শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা আশা করেন প্রশাসন তাদের পাশে দাঁড়াবে এবং তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেবে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/