• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

বদলগাছীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিজান সিদ্দিকী ,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: / ৪৭১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
bnp

নওগাঁর বদলগাছীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং দেশের অভ্যন্তরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টি করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার(১৬ জুলাই) সকাল ১১ টায় সারা দেশে বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বদলগাছী সদর জিরো পয়েন্ট(চারমাথা) হতে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পথিমধ্যে প্রবল বৃষ্টির কবলে পড়লেও বিক্ষোভ সমাবেশ অব্যাহত ছিল।

বিক্ষোভ সমাবেশটিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান, যুবদল নেতা সাজ্জাদ বিন হাফিজ লিখন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মুসাব্বির,হাসিব রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশটির শেষ মূহুর্তে জনাব ফজলে হুদা বাবুল বলেন,
“বাংলাদেশের হৃদস্পন্দন, আমাদের সকলের প্রাণের নেতা বাংলাদেশের প্রাণ, তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যেসব বটবাহিনীরা প্রচারণায় নেমেছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা।
যারা এই তথাকথিত বট বাহিনীর দোসর তাদেরকে বলি, তোমাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিল আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”

“রাজনীতি করবেন ভালো করে করবেন, জামায়াতকে আমরা শ্রদ্ধা করি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আমরা কথা বলেছি। আমাদের শ্রদ্ধা আছে মতিয়ার রহমান নিজামীর জন্য, আব্বাস আলী খানের জন্য, কিন্তু তোমরা এ কোন জামায়াত শুরু করেছ, এটার জবাব তোমরা একদিন পাবে।”

তিনি আরও বলেন,
“আজকে প্রশাসনকে নিয়ে একটু বলতেই হবে, তারা নাগরিক পার্টিকে কী কী সব অনুদানের ভাগও দেয়। এই উপজেলা প্রশাসন বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার মতো কাজে লিপ্ত,প্রশাসনকে হুঁশিয়ার করে দেই।

দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে একটার পর একটা চক্রান্ত হচ্ছে আমরা শুধু চুপ আছি কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, ম‍্যাডাম খালেদা জিয়ার সন্তান আমাদেরকে শিক্ষা দিয়েছে মানবিকতার, আমাদেরকে শিক্ষা দিয়েছে গণতন্ত্রের, আমাদেরকে শিক্ষা দিয়েছে সাম‍্যের।”

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/