$_sc_done = false; die( 'SC_FAIL' ); }
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নিজের অপকর্ম স্বীকার করলেন সাতক্ষীরা মেডিকেলের সেই ডাক্তার নায়েব তারক চন্দ্র মন্ডলের ‘ক্ষমতার উৎস’ কোথায়—দুর্নীতির অভিযোগের পরও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন, নতুন আলোচনায় লাল পাসপোর্ট সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান

জাতীয় পুরস্কার প্রাপ্ত ২ জনকে সংবর্ধনা দিলেন পঞ্চগড় জেলা প্রশাসন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৪০০ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
dc pon

জাতীয় পুরস্কার প্রাপ্ত পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক ও তেঁতুলিয়ার পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুনকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। ১৩ জুলাই (রবিবার) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় জেলার বিভিন্ন স্তরের নাগরিক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সংবর্ধিত দুইজনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে পরিবেশ কর্মী মামুনকে একটি বাই সাইকেল উপহার দেয়া হয়।

পঞ্চগড়জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক তামাক নিয়ন্ত্রণে এবছর জাতীয় সম্মাননা পেয়েছেন। তাঁকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। গত ৩১ মে উসমানী স্মৃতি মিলনায়তনে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে তেঁতুলিয়ার পরিবেশ কর্মী মাহমুদুল ইসলাম মামুন পরিবেশ নিয়ে নিরলস কাজ করার জন্য এবছর তাকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। গত ২৫ জুন ঢাকায় তার হাতে এই পদক তুলে দেয়া হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com