শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন সাতক্ষীরা সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে একটি হার্ডওয়্যার দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান আব্দুল হালিম সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

জুয়া খেলা থেকে ফেরাতে না পেরে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৮৬ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
attohotta

পঞ্চগড়ে জুয়া য় আসক্ত স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাহিনুর আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (৭ জুলাই) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিনুর আক্তার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মেহেনা ভিটা গ্রামের তসলিম উদ্দীনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শাহিনুরের বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়দল আমবাড়ি গ্রামে। দেড় মাস আগে তসলিমের সঙ্গে পারিবারিকভাবে দ্বিতীয় বিয়ে হয় স্বামী পরিত্যক্ত শাহিনুরের।

জানা যায়, তসলিম জুয়া খেলায় আসক্ত। এ নিয়ে পারিবারিক কলহে শনিবার (৫ জুলাই) শাহিনুর বিষপান করেন। দুপুরে চিকৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তসলিম। সোমবার (৭ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী সরকার জানান, শাহিনুরের বাবার বাড়ির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি লিখিত নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শাহিনুরের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com