• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

নানা আয়োজনে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৪১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
ntv

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।
বুধবার (৩ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড়-১ (সংরক্ষিত নারী আসন) আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র নির্বাহি কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবীব, প্রবীণ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানেএনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, এম আর সরকারি কলেজের শিক্ষক পশিরুল ইসলাম, ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. শাহজাহান আলী, এনটিভি অনলাইনের ফাহিম হাসান, আরটিভির হারুন অর রশিদ, বৈশাখী টিভির এ রায়হান চৌধুরী রকি, চ্যানেল এস’র আব্দুর রউফ, আনন্দ টিভির আবু সালেক রহিম, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, দৈনিক ইনকিলাবের শেখ সম্রাট হোসাইন, এশিয়ান টিভি কামাল হোসেন, স্নিগ্ধা খন্দকার নিহা, ব্যবসায়ী জাবির হাসান ও আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ হিসেবে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ফলঝ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।
পরে শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি এমআর সরকারি কলেজ রোড প্রদক্ষিন করে আবার শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

বক্তারা এনটিভি গত ২২ বছরে দেশ ও জনগণের হয়ে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও এনটিভি যেন আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এনটিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করে অতিথিরা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/