শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ে ঘরেই চলতো জুয়ার কারবার, আটক ১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ২৯১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
atok

পঞ্চগড়ে ঘরেই বসে চালাতো জুয়ার কারবার। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু সাত্তার (২৫) নামে এক তরুণকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ১টি ল্যাপটপ জব্দ করা হয়। একই সঙ্গে বিভিন্ন আইডিতে ১২ লাখ টাকারও হদিস পাওয়া যায়।

বুধবার দিবাগত রাতে (৩ জুলাই) সেনাবাহিনী ও পুলিশ জেলা শহরের রওশনাবাগ এলাকায় এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তরুণ আবু সাত্তারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।

জানা যায়, আবু সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। সে স্ত্রী সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন। খুব প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যরা বাইরে বের হতেন না। গত পাঁচ বছর ধরে আবু সাত্তার অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এমনকি প্রতি মাসে তার আয় হতো লাখ টাকার মতো।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদ পেয়ে শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়ার বেশকিছু অনলাইন লিংকের আলামত পাওয়া যায় এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ওইসব লিঙ্কে জড়িত থাকার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। এ সময় তার থেকে ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন আইডিতে সাড়ে ১২ লাখ টাকার মতো বাজি ধরার তথ্যও মিলেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান বলেন, অনলাইনে জুয়া এবং কেসিনো গেমের সঙ্গে আবু সাত্তারের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জুয়া আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com