সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথ নাটক অনুষ্ঠিত কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
জরুরী ঘোষণা:
আপনার আশে-পাশের ঘটনা তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করুন-০১৭১৬-৩০৮০৮১,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com ** আপনার প্রতিষ্ঠানের প্রচার বাড়াতে কম খরচে বিজ্ঞাপন দিতে যোগােযোগ করুন- ০১৯১৩-৬৮৬২০০ ,অথবা ই-মেইল করুন- dailyajkersomoy@gmail.com **

পঞ্চগড়ে ২৪৬ বস্তা চা জব্দ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৩৪১ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
tea

পঞ্চগড় সদর উপজেলায় অবৈধভাবে পরিবহনকালে নিয়মবহির্ভূত ২৪৬ বস্তা চা (মোট ১২,৩০০ কেজি) জব্দ করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ চা বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী । সোমবার রাতে জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে পঞ্চগড় ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে কর্ণঝড়া এগ্রো লিমিটেড নামক চা ফ্যাক্টরির নিয়মবহির্ভূত বহনের দায়ে যশোর-ট ১১-৫৯১৬ নাম্বারের একটি গাড়ি জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ চা আইন লঙ্ঘন করে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে উক্ত চা ফ্যাক্টরি ‘টি সফট’ নামক চা বোর্ডের নির্ধারিত সফটওয়্যারে তথ্য এন্ট্রি না করেই অবৈধভাবে চা পাচারের পরিকল্পনা করছিল। বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটি জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খালা বাহিনী, পরে সবার সমন্ময়ে গাড়িটি বাংলাদেশ চা বোর্ডের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক উন্নয়ন কর্মকর্তা আরিফ খান বলেন, “জব্দকৃত চায়ের গাড়িতে কিউআর কোডসহ কোনো ই-ইনভয়েস পাওয়া যায়নি। আমাদের নির্দেশনা অমান্য করে চা ফ্যাক্টরিটি চা সরবরাহ করেছে। বর্তমানে চা ও গাড়িটি থানা হেফাজতে রয়েছে। চা বোর্ডের চেয়ারম্যান স্যারের নির্দেশে পরবর্তীতে কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখযোগ্য যে, পঞ্চগড় থেকে বিভিন্ন অসাধু চা ফ্যাক্টরি নিয়মবহির্ভূতভাবে কাভার্ডভ্যানে চা পাচার করে থাকে। প্রতিটি গাড়িতে গড়ে সরকারের প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আরিফ খান ও আমির হোসেন, এস আই মানিক, বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ জাহিদ ,স্থানীয় ব্যাক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com